Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবি'র বাসের ব্যাটারি চুরি,দুই কর্মচারীকে শোকজ

admin • 10 Feb 2023, 12:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেরোবি'র বাসের ব্যাটারি চুরি,দুই কর্মচারীকে শোকজ

নিরাপত্তায় উদাসিনতার কারণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের ৮ নং বাস থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে এতে দুই কর্মচারীকে শোকজ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজের বিষয় নিশ্চিত করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী

শোকজকৃত কর্মচারী হলো বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড আনোয়ার হোসেন ও সুজন মিয়া। ঘটনা সময় দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ও সিসিটিভি ফুটেজ সূত্র অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ২৭ মিনিট থেকে ৪৫ মিনিটের মধ্যে দুইজন চোর বাস গ্যারেজের দেওয়াল পারি দিয়ে চুরি করেন।

দায়িত্বরত সিকিউরিটি মোঃ সুজন বলেন, প্রচন্ড মাথা ব্যাথার কারণে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর আর জানিনা কি হয়েছে, ঘুমের কারণ আমি কিছু দেখি নাই আমি বলতে পারছি না। পরে সকালে দেখি ব্যাটারী চুরি হয়ে গেছে।

পরিবহন পুলের পরিচালক ড. শফিকুর রহমান বলেন, আমি ঢাকাতে আছি, ব্যাটারী চুরি হয়েছে বিষয়টা আমি জেনেছি। এই বিষয়টি প্রক্টরকে বলেছি, তিনি সরেজমিনে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। দোষীদের নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, এমন ঘটনা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। ঘটনার সময় দায়িত্বরত দুইজন সিকিউরিটিকে শোকজ করা হয়েছে। দায়িত্বরদের উপযুক্ত কারণ না দেখাতে পারলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।