Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবির এআইএস ক্লাবের নির্বাচন সম্পন্ন

admin • 27 Feb 2023, 09:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেরোবির এআইএস ক্লাবের নির্বাচন সম্পন্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এ আই এস) ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এআইএস বিভাগের প্রভাষক শরিফা আক্তার নিপা।

 

সোমবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর ৪০৩ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় এ আই এস বিভাগের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন।

 

এতে সহ সভাপতি হিসেবে এআইএস বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সজিবুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে ১১তম ব্যাচের শিক্ষার্থী শুভ কুমার প্রামানিক, কোষাধ্যক্ষ হিসেবে একই ব্যাচের শিক্ষার্থী মোঃ রায়হান উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ১২তম ব্যাচের শিক্ষার্থী রাহুল রায় নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া প্রতি ব্যাচ থেকে ২ জন করে কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, ক্লাবের নিয়ম অনুযায়ী সভাপতি পদের জন্য এআইএস বিভাগের শিক্ষকগণ দ্বারা একজন শিক্ষককে নির্বাচিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।