Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্যাম্পাস

বেরোবিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আন্তঃ ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

admin • 22 Jan 2023, 08:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেরোবিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আন্তঃ ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পক্ষ থেকে ম্যানেজমেন্ট নেট কর্তৃক আন্তঃ ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন।

রবিবার (২২ জানুয়ারি) দুপুর ২ টায় টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৯ তম ও ১২ তম ব্যাচের শিক্ষার্থী ।প্রত্যেক দলে ১১ জন করে খেলার উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মতিউর রহমান। আরো উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ আজিজুর রহমান।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ রাকিবুল বলেন, খেলাধুলা মন এবং শরীরকে সুস্থ রাখে তাই আমাদের নিয়মিত খেলাধুলা করা দরকার। আমাদের ডিপার্টমেন্ট থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন যা আমাদের জন্য খুবই প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে আমাদের সবার মধ্যে আলাদা একটা সম্পর্ক গড়ে উঠবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৯ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ রুবেল হোসাইন বলেন, আমাদের ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট নেট কর্তৃক এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। খেলাধুলা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই দরকার। তাই আমি এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে সবকিছু ডেকোরেশন করার জন্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।