Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

admin • 29 Mar 2023, 08:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবিতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন-২০০৯ প্রয়োগ ও বাস্তবতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ, ২০২৩) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

 

এসময় বেরোবি উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদ বলেন, তথ্য অধিকারের নামে তথ্যের অপব্যবহার হয় কিনা সেই বিষয়টিও খেয়াল রাখা উচিত। বাস্তব অবস্থায় তথ্যের অধিকার থাকলেও প্রতিষ্ঠানের সব তথ্য প্রদান করা যায় না। তিনি আরো বলেন , তথ্য অধিকারের পাশাপাশি এই বিষয়গুলিও আলোচনা হওয়া প্রয়োজন।

 

এসময় বেরোবি তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ মাহামুদুল হক ও রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।