Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস খেলাধুলা

বেরোবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin • 02 Sep 2023, 09:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দাবা ক্লাব কর্তৃক আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় একাডেমিক ভবন ৩ এর নিচতালায় এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মণ্ডল (সাধারণ সম্পাদক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি) এবং তাবিউর রহমান প্রধান (সাবেক সাধারণ সম্পাদক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি)

আসাদুজ্জামান মণ্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ে দাবার চর্চা গর্বের বিষয়। আগামী দিনে যেন বেরোবি চেস ক্লাব নিয়মিত এমন আয়োজন করতে পারে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তাবিউর রহমান প্রধান বলেন, দাবা একটি বুদ্ধিবৃত্তিক খেলা। বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন সত্যিই আশার বিষয়। প্রথমবারের মতো আয়োজিত হওয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন পলিটিকাল সায়েন্স ডিপার্টমেন্টের অংকন অধিকারী ও রানার-আপ হোন আহসান-উল-জাব্বার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।