Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবি শাখা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

admin • 07 Feb 2023, 09:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেরোবি শাখা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশের বৃহত্তম ছাত্রসংগঠন 'বাংলাদেশ ছাত্রলীগ' এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে  শীতবস্ত্র ( কম্বল ) বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের রাসেল চত্বরের সামনে এই কম্বল বিতরণ করা হয়।

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীমের সঞ্চালনায় ও সভাপতি পোমেল বড়ুয়ার সভাপতিত্বে শীত সামগ্রী বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম,

 

বেরোবি শাখা ছাত্রলীগের সহসভাপতি লুবনা হক মিমি,রেজওয়ান উল আনম তন্ময়,তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগরসহ ছাত্রলীগের আরও অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

কম্বল বিতরণ কর্মসূচিকে সফল করতে সকাল থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন।।

বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন,এই ক্যাম্পাসকে এমনভাবে উর্বর করে তুলতে চাই যা আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।