Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবি অর্থনীতি বিভাগের রাজা তুর্য্য, রানী রিতা

admin • 27 Feb 2023, 08:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেরোবি অর্থনীতি বিভাগের রাজা তুর্য্য, রানী রিতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো অর্থনীতি বিভাগে রাজা-রানি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রাজা পদে (২০১৭-১৮) সেশনের তানজিমুল ইসলাম তুর্য্য ও রানী পদে নাজনীন নাজ রিতা নির্বাচিত হয়েছেন।

 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দেয়। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাফিউল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

 

রাজা ও রানি পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে রাজা নির্বাচিত হন তানজিমুল ইসলাম তুর্য্য ও রানি নির্বাচিত হন নাজনীন নাজ রিতা।

 

অর্থনীতি বিভাগের শিক্ষক সাফিউল ইসলাম বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রথম বারের মতো রাজা-রানী নির্বাচিত হলো। শিক্ষার্থীরাও উপভোগ করেছে। বিভাগের গতানুগতিক ধারার বাইরে এটি ছিলো একটি ভিন্নরকম আয়োজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।