Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

বীরকে নিয়ে স্কুলে শাকিব-বুবলী

admin • 07 Sep 2023, 10:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বীরকে নিয়ে স্কুলে শাকিব-বুবলী

শাকিব খান ও নায়িকা বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন। বীর এর স্কুলে যাওয়ার প্রথম দিনে মা বুবলীর সঙ্গে ছিলেন বাবা শকিব খানও।

 

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা বুবলীর সম্পর্কের টানাপোড়েনের কথা সবারই জানা। এই তো কিছুদিন আগেও একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ তোলেন।

 

এর মাঝেই আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছেলেকে নিয়ে কয়েকটি ছবি দিয়ে বুবলী একটি পোস্ট করেন। ছবিতে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব-বুবলী দু'জনকে একসঙ্গে দেখা গেছে।

 

পোস্টের ক্যাপশনে বুবলী লেখেন, 'আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন। '

 

তিনি লেখেন, 'এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা। হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো। তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!'

 

তিনি আরও লেখেন, 'অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!'

পরিশেষে বুবলী লেখেন, 'সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন। '

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।