মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী (৭৮) আর নেই। শনিবার (১৭ ফেব্রুয়ারী ) বেলা দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই বীর মুক্তিযোদ্ধার ভাগনি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের হেড অব অপারেশনস আজিজা আহমেদ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনিগণমাধ্যমকে বলেন, তাঁর মামা (ফতেহ আলী) অনেক দিন ধরেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। গত ১৫ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ফতেহ আলী চৌধুরী স্ত্রী কবিতা চৌধুরী ও মেয়ে সিমিন চৌধুরীকে রেখে গেছেন। মেয়ে দেশের বাইরে থেকে ফিরলে এই বীর মুক্তিযোদ্ধার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।





