Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে মাদক আনতে গিয়ে জাবির দুই শিক্ষার্থী আটক

admin • 05 Feb 2023, 06:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে মাদক আনতে গিয়ে জাবির দুই শিক্ষার্থী আটক

বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে মাদক নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। বর্তমানে তাদেরকে বংশাল থানায় রাখা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর বংশাল থানার ঢাকা ব্যাংকের সামনে থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়।

আটক হওয়া শিক্ষার্থীরা হলেন- ৪৩ ব্যাচের রিপন সাহা (২৮) ও ৪৪ ব্যাচের জুয়েল আহমেদ (২৭)। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অ্যাম্বুলেন্সে করে মাদক নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে অ্যাম্বুলেন্স চালক আব্দুল্লাহ দুলালকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মদ জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।