Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিয়েতে রাজি না হওয়ায় মেয়েকে হত্যা করলেন বাবা‌!

admin • 04 Mar 2024, 07:55 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিয়েতে রাজি না হওয়ায় মেয়েকে হত্যা করলেন বাবা‌!

মেয়ের জন্য একের পর এক ছেলে দেখছিলেন বাবা, তবে মেয়েকে কিছুতেই রাজি করাতে পারছিলেন না। সব ছেলেকেই ফিরিয়ে মেয়ের একই কথা, বিয়ে করবেন না। আর তাতেই রেগে গিয়ে ঘুমন্ত অবস্থায় মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বাবা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের হনুমানগড়ে। পুলিশ ওই মেয়ের বাবাকে গ্রেপ্তারও করেছে। তার নাম গোবিন্দ সিংহ (৫৫)। ভারতীয় গণমাধ্যম পুলিশের বরাতে বলছে, ৫৫ বছরের গোবিন্দ মেয়ের বিয়ের জন্য পাত্র দেখছিলেন। কিন্তু ৩১ বছরের কৃষ্ণা বাবাকে জানিয়ে দেন, তিনি এখন বিয়ে করবেন না। মেয়ে কেন বিয়ে করবেন না, এ নিয়ে পরিবারে শুরু হয় অশান্তি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, শনিবার (০২ মার্চ) রাতে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন কৃষ্ণা। হঠাৎ হাতে কুড়াল নিয়ে মেয়ের ঘরে ঢোকেন গোবিন্দ। পরে ঘুমন্ত মেয়েকে কুড়াল দিয়ে কোপ দেন। চিৎকার-চেঁচামেচিতে বাড়ির অন্য সদস্যেরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় কৃষ্ণাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে রাস্তাতেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা অভিযুক্ত গোবিন্দকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েকে খুনের কথা তিনি স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।