Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিমানে মাঝ আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

admin • 18 Sep 2024, 05:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিমানে মাঝ আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

বিদেশে যাওয়ার পথে মাঝ আকাশে বিমানে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঢাকা থেকে হংকং যাওয়ার পথে তিনি মারা যান। বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে অজ্ঞান হয়ে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার দিকে তারা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে এক যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর পান। পরে কর্মকর্তারা ওেই যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি ওই যাত্রীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টার ছেড়ে যায় ফ্লাইটটি। এরপর এটি বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছে।

 

এর আগে চলতি মাসের শুরুর দিকে হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে টেক অফের কিছুক্ষণ আগে এক জার্মান যাত্রী মারা যান। ওই যাত্রী ঢলে পড়লে বিমানের ক্রুরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।