Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

admin • 28 Apr 2023, 07:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

বরিস জনসনের ঋণ চুক্তি ইস্যুতে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। এক তদন্ত প্রতিবেদনে তার এই অনিয়মের বিষয়টি উঠে আসায় শুক্রবার (২৮ এপ্রিল) পদত্যাগ ঘোষণা দেন তিনি।

 

তদন্তে উঠে এসেছে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য দশ লাখ ডলার ঋণ ব্যবস্থা করার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ছিলেন বিবিসি চেয়ারম্যান।

 

অভিযোগ রয়েছে, সেই ঋণ পাওয়ার পরেই দ্রুত বিবিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হন রিচার্ড।

 

বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার জমা দেওয়া পদত্যাগপত্রে এই অভিযোগ এক রকম স্বীকারও করে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অব্যাহতি পত্রে তিনি বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।

 

সাবেক ব্যাংকার শার্প ২০২১ সালে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর কয়েক সপ্তাহ আগে বরিসের একটি ঋণ পাওয়ার ব্যাপারে মধ্যস্থতা করেছিলেন শার্প।

 

এ বিষয়ে মুখ খোলেননি বরিস জনসন।

সূত্র : বিবিসি ও এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।