Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করতে রাজি ইরান-পাকিস্তান

admin • 20 Jan 2024, 01:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করতে রাজি ইরান-পাকিস্তান

পাল্টাপাল্টি হামলায় সৃষ্ট সামরিক উত্তেজনার পর সব বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে ইরান ও পাকিস্তান। শুক্রবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান-ইরান একে অপরের নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত আছে।

 

এ সময় ইরানের সঙ্গে যে কোন ইস্যুতে কাজ করতে রাজি থাকার কথা জানায় ইসলামাবাদ। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়েও সমঝোতা হয়েছে তেহরান-ইসলামাবাদের মধ্যে।

 

এর আগে গত, বুধবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সুন্নি উগ্রবাদি গ্রুপ জইশ আল আদলের দু’টি ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর জবাবে পরদিন ইরানি ভূখণ্ডে পাল্টা হামলা করে পাকিস্তান। এ নিয়ে দেখা দিয়েছিল চরম সামরিক উত্তেজনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।