Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

বিপাশার বেবি বাম্পের ছবি প্রকাশ,

admin • 17 Aug 2022, 05:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিপাশার বেবি বাম্পের ছবি প্রকাশ,
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। স্বামী করণ সিং গ্রোভারের সাথে পোজ দিয়ে বিপাশা তার বেবিবাম্পের ফটোশুট করেন। ছবিতে দুজনই সাদা শার্ট পরা ছিলেন।   এই অভিনেত্রী লিখেছেন, আপনাদের নিঃশর্ত ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের অংশ হয়ে থাকবেন। আমাদের আরেকটি সুন্দর জীবনের অংশ হওয়ার জন্য ধন্যবাদ।   পরে এই দম্পতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দেন ভক্তরা।   অন্যদিকে, বহুদিন ধরে ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন অভিনেত্রী। হয়তো মা হওয়ার কারণেই এতদিন নিজেকে আড়ালে রেখেছেন তিনি।   উল্লেখ্য, ২০১৫ সালে হরর ফিল্ম অ্যালোনর সেটে বিপাশা-করণ একে অপরের প্রেমে পড়েন। এরপর ২০১৬ সালে বিয়ে করেন তারা। মাঝে মধ্যেই দুজন সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।