Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

admin • 15 Dec 2024, 06:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১৬ ডিসেম্বর (সোমবার) ৫৪তম বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা করবেন সংগঠনের নেতাকর্মীরা।

 

ঢাকা মহানগর শাখা এই শোভাযাত্রার আয়োজন করবে। আজ রবিবার সংগঠনটি তাদের ফেসবুক পেজ থেকে করা এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছে।

 

সংগঠনটি জানিয়েছে, ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেট) থেকে শাহবাগ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করবে তারা। শোভাযাত্রায় উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

 

নেতাকর্মীরা জানিয়েছেন, শিবিরের অন্যান্য মহানগর থেকেও শোভাযাত্রা বের করবেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।