Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বাবা সিদ্দিককে গুলি করা শিবকুমার গ্রেপ্তার

admin • 10 Nov 2024, 10:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাবা সিদ্দিককে গুলি করা শিবকুমার গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিক হত্যা মামলার আরও বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন বাবা সিদ্দিককে গুলি করা তিনজনের একজন। আজ রোববার ভারতের উত্তর প্রদেশের রাহরাইচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, উত্তর প্রদেশের পুলিশের বিশেষ টাস্কফোর্সের (এসটিএফ) সঙ্গে যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের ক্রাইম বিভাগ। গ্রেপ্তার শিবকুমার বাবা সিদ্দিককে গুলি করেছিলেন। 

গ্রেপ্তার করা হয়েছে বাবা সিদ্দিক হত্যা মামলার আরও দুই আসামিকে। ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ নিয়ে এ মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হলো। তাদের মুম্বাই নিয়ে আসা হয়েছে।    এনডিটিভি বলছে, শিবকুমার নেপালে পালিয়ে যেতে চেয়েছিলেন।

গত ১২ অক্টোবর মুম্বাইতে আততায়ীর গুলিতে মারা যান বাবা সিদ্দিক। পরে এই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং এবং তারা সালমান খানের সঙ্গে সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যাকাণ্ডের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।