Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

বাকি জীবনে পরীমণির একটাই চাওয়া!

admin • 27 Sep 2023, 12:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাকি জীবনে পরীমণির একটাই চাওয়া!

বিচ্ছেদের পর অভিনেত্রী জানিয়েছেন,ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে (পদ্ম) নিয়ে জীবন কাটাতে চান। তার জীবনের ছেলেই সব। কিন্তু জীবন চলে জীবনের নিয়মে।

সেই জীবনের কাছে একটি জিনিসই চান এই অভিনেত্রী। কদিন আগেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি।

সম্প্রতি এক পোস্টে পরীমণি লিখেছেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই। সেটা হল- জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয়। তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। ক্যাপশনে তিনি জুড়ে দেন, যা কিছুই হোক না কেন পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমণির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমণি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।