Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেয়া হবে না: শুভেন্দু

admin • 16 May 2026, 10:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেয়া হবে না: শুভেন্দু

যারা মা, বোন, শিশুকন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড় দেয়া হবে না। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর শনিবার (১৬ মে) প্রথম জেলা সফরে গিয়ে এক জনসভায় এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে প্রথমে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন শুভেন্দু। সেখানে জেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারাদের পাশাপাশি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), এডিজিসহ (দক্ষিণবঙ্গ) অন্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপাররা। ওই বৈঠক থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে পুলিশ সদস্যদের কল্যাণে গঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেয়া হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এটি একটি নির্দিষ্ট দলের শাখা সংগঠনে পরিণত হয়। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এমনকি সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে তার ক্ষতিপূরণ নেয়া এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস)র বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রশাসনিক বৈঠক শেষে সোজা চলে যান ফলতায়। সেখানে একটি কর্মীসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। এ সময় শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূলের কোনও নেতাকর্মী যদি ঘর ছাড়া থাকে তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব স্থানীয় বিজেপি বিধায়ক এবং পুলিশ সুপারের। কিন্তু সেক্ষেত্রে একটাই শর্ত-ওই ব্যক্তির বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় যেন তার নাম না থাকে।’

তিনি আরও বলেন, ‘যারা মা, বোন, দিদি, শিশু কন্যাদের উপর শারীরিক নির্যাতন করে এখনও বাংলাদেশের জয় বাংলা স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরও ছাড় দেয়া হবে না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।