Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

বাংলাদেশের ক্রিকেটের জন্য আর্জেন্টিনার ভালোবাসা

admin • 05 Dec 2022, 09:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাংলাদেশের ক্রিকেটের জন্য আর্জেন্টিনার ভালোবাসা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে বাংলাদেশের সমর্থকরাও। বাংলাদেশি ভক্তদের উন্মাদনা নজর কেড়েছে বিশ্বগণমাধ্যমের। সঙ্গে মন জয় করেছে সমর্থন করা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে খেলোয়াড়দের।

ফিফা, আর্জেন্টিনা ফুটবল দলের কোচ, আর্জেন্টিনা ফুটবল দল, আর্জেন্টিনা প্রফেশনাল লিগ কর্তৃপক্ষ বিশেষ পোস্ট করেছে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের নিয়ে। মেসি-ভক্তদের উন্মাদনা নিয়ে নিয়মিত সংবাদও প্রচার হচ্ছে।

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের এমন ভালোবাসায় আপ্লুত আর্জেন্টিনাবাসীরাও। আর ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসাই দিতে হয়! আর্জেন্টাইনরাও তাই খুঁজে নিয়েছে বাংলাদেশের আবেগ-উচ্ছ্বাসের উৎস ক্রিকেট খেলাটাকে। 

ক্রিকেট এ দেশের জনপ্রিয়তম খেলা জেনে তারা খুলে বসেছে ‘ফ্যানস আর্জেন্টিনোস দ্য লা সেলেসিয়ন দ্য ক্রিকেট দ্য বাংলাদেশ’ নামের গ্রুপ। বাংলায় যেটির অর্থ দাঁড়ায়, ‘বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী’। সেই গ্রুপেই চলছে জার্সির খোঁজ, আসছে বাংলাদেশ নিয়ে নানা কৌতূহলী প্রশ্ন।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে থাকা ড্যান লানদে নামের এক ব্যক্তি ৩ ডিসেম্বর গ্রুপটি খোলেন। ইনস্টাগ্রামে আরেক আর্জেন্টাইনের পরামর্শে মজার ছলেই খোলা হয় সেটি। কিন্তু এরপর যে গ্রুপের সদস্যসংখ্যায় রীতিমতো ‘বিস্ফোরণ’ ঘটবে, তা কল্পনাতেই ছিল না ড্যানের। আর্জেন্টাইনদের পাশাপাশি বাংলাদেশিরাও যুক্ত হতে শুরু করলে আড়াই দিনেই ৫০ হাজার মানুষের সমাগম হয়ে যায় গ্রুপটিতে। গতকাল সোমবার সন্ধ্যায় সদস্যসংখ্যা ছাড়িয়ে গেছে ৭০ হাজার!

দুই দেশের মানুষের এমন মাতামাতিতে রীতিমতো ঘুম হারাম অবস্থা গ্রুপের প্রতিষ্ঠাতা ড্যানের। আনন্দময় সেই অনুভূতির কথা জানিয়ে গতকাল এক টুইটে লেখেন, ‘আমি এখনো জানি না বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার সময়ের ব্যবধান কত। তবে ব্যাপারটা অনেকটা বাচ্চা লালনপালনের মতো। ওরা ঘুমালে আমার মোবাইলে গ্রুপ নোটিফিকেশন আসা থামে, আর আমিও বিশ্রাম নিতে যাই।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও স্থান পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের খবর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরশু ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য জয়ের খবর টুইট করেছে আর্জেন্টাইন রেডিও ‘এল ডেসট্যাপ’। জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজের জয় উদ্‌যাপনের উড়ন্ত ছবিও টুইট করেছেন অনেক আর্জেন্টাইন।

আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া দৈনিক ওলে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে ফেসবুক গ্রুপ খোলা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। ‘পারস্পরিক ভালোবাসা: বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন হাজারো আর্জেন্টাইনের’ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়, ‘মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি ভালোবাসা দেশের সীমানা পেরিয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।