Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বহুতল ভবন থেকে লাফ দিয়ে ইউটিউবার তরুণ–তরুণীর ‘আত্মহত্যা’

admin • 13 Apr 2024, 11:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বহুতল ভবন থেকে লাফ দিয়ে ইউটিউবার তরুণ–তরুণীর ‘আত্মহত্যা’

ভারতের হরিয়ানার বাহাদুরগরে একটি ভবনের সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন ইউটিউবার তরুণ–তরুণী। তারা লিভ টুগেদারে ছিলেন বলে জানা গেছে। বাহাদুরগর ভারতের রাজধানী দিল্লি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আত্মহত্যা করা তরুণের নাম গর্বিত (২৫) আর তরুণীর নাম নন্দিনী (২২)। তারা দুজন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। ইউটিউব ও ফেসবুকে নিজেদের চ্যানেলের জন্য ভিডিও বানাতেন। এ ছাড়া শর্টফিল্মও বানাতেন। কিছুদিন আগে দেহরাদুন থেকে সদলবলে এখানে আছেন তারা। এসে রুহেলা রেসিডেন্সিতে সাততলা ভাড়া নেন। এ দুজন ছাড়াও সেখানে থাকতেন দলের পাঁচজন।

শনিবার সন্ধ্যায় দুজন আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। ওই সময় দুজনই ছিলেন সেখানে। তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। কি নিয়ে ঝগড়া হচ্ছিল তা জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।