Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বশেফমুবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর,সহকারী প্রক্টর ও প্রভোস্টের পদত্যাগ

admin • 10 Aug 2024, 07:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বশেফমুবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর,সহকারী প্রক্টর ও প্রভোস্টের পদত্যাগ

জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি'র) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে ভারপ্রাপ্ত প্রক্টর এস. এম. ইউসুফ আলী পদত্যাগ করেছেন।

 

এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সহকারী প্রক্টর সুমিন কুমার পাল এবং মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথী দাশ। শনিবার (১০ আগস্ট) দুপুরে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

এর আগে শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আলম খান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, প্রক্টর এস. এম ইউসুফ আলী এবং প্রভোস্টদের পদত্যাগসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।