Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিচ্ছেন বেরোবি কর্মকর্তারা

admin • 25 Aug 2024, 04:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিচ্ছেন বেরোবি কর্মকর্তারা

বেরোবি প্রতিনিধি :রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তাদের একদিনের বেতন কেটে বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে কর্মকর্তাদের এক দিনের বেতন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ত্রাণ তহবিলে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তা দেয়ার জন্য ২ লক্ষ ১০ হাজার টাকার খাবার এবং বস্ত্র সংগ্রহ করেছেন এবং ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকেও বন্যার্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।