Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বনানীতে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

admin • 20 Sep 2024, 07:18 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বনানীতে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার রাত ৯টা থেকে বনানীর সুইট ড্রিম হোটেলে অভিযান চালিয়ে এসব মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

অভিযানে ১৫০০ এর অধিক বিয়ারের ক্যান, প্রায় ১ হাজার বিদেশি মদ ও নগদ চার লাখ টাকা উদ্ধার এবং হোটেলটির ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক তানভির মমতাজের নেতৃত্বে ৩০ জনের একটি দল প্রায় ৬ ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করেন।

   

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক তানভির মমতাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, যেসব জায়গায় অবৈধ নেশাজাতীয় দ্রব্য থাকবে সেখানেই মাদক নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান পরিচালনা করবে। মাদকের সঙ্গে জড়িত সবারই আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।