Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় বঙ্গবাজারে আগুন

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

admin • 04 Apr 2023, 08:56 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম যোগ দিয়েছে। সেনাবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৮টার পর তারা আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সাহায্যকারী দল পাঠানো হয়েছে।

 

এর আগে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে বিমান বাহিনী।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করেছে। এছাড়া ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।