Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

admin • 30 Aug 2022, 01:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।  ৩০ আগষ্ট মঙ্গলবার  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ্যে বঙ্গবন্ধুর সমাধিতে নাট্য ও চলচ্চিত্র শিল্পীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।   এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জোটের সহ সভাপতি চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা অরুনা  বিশ্বাস,  চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।  শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা’র সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভাও  অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।