সারা দেশ
জাতীয়
শোক দিবস
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
admin
• 15 Aug 2022, 06:17 AM
• পঠিত 1 বার
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। এরপরই তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আরো পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির পুষ্পস্তবক অর্পণ
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র কোরআন তেলায়ত করা হয়। এরপরই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ যাদের হত্যা করা হয়েছে তাদের মাগফেরাতের জন্য দোয়া চাওয়া হয়।
এদিকে দুপুর ১টায় দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় তিনি নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। দুপুর ২টায় তিনি ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।
এ সময় উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদ, তিন বাহিনীর প্রধান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





