Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বগুড়ায় সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

admin • 14 Apr 2024, 03:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বগুড়ায় সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়ার শিবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রোববার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে রহবল দ্বো-সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জাহানারা বেগম (৫০)। তিনি সিএনজির যাত্রী ছিলেন। জাহানারা গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া অনন্তপুরের আলিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়কের রহবল দো-সীমানা নামক স্থানে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের চেক পোস্ট পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজিকে থামানোর জন্য বলে পুলিশ। সিএনজি না থামিয়ে ঘুরিয়ে পেছনে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জাহানারা মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার রহবল দ্বো-সীমানা এলাকায় চেক পোস্ট পরিচালনা করা হয়েছিলো। কিন্তু সিএনজিকে কোনো প্রকার ধাওয়া করা হয়নি। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও সিএনজি পুলিশ হেফাজতে আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।