অমর একুশে বইমেলায় আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেরোবি শাখার সদস্য নবীন লেখিকা জেসমিন আক্তার বৃষ্টির প্রথম উপন্যাস " আজব প্রেম।" এটি তার লেখা দ্বিতীয় বই। বইটির প্রচ্ছদ করেছেন মুহা.মনজুরুল ইসলাম মনজু । বইটি প্রকাশ করছে টুম্পা প্রকাশনী। বইটিতে লেখক প্রেম, দুঃখ, বেদনা কিংবা মনের গহীনে লুকানো অনুভূতি গুলো তার লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। অমর একুশে বইমেলায় ৩৬৭ নং স্টলে টুম্পা প্রকাশনীতে ১৮০ টাকায় বইটি বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে।
এ নবীন লেখিকার জন্ম ২০০৩ সালের ৩ জুন রংপুর জেলার অন্তর্গত জানকী ধাপের হাট (গুয়াতি পাড়া) নামক গ্রামে । তার পিতার নাম মোঃ জাহিদুল ইসলাম এবং মাতা মোছাঃ রওশোনা বেগম।
নতুন বই সম্পর্কে জেসমিন আক্তার বৃষ্টি জানান, "আজব প্রেম" আমার লেখা প্রথম উপন্যাস। একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে "টুম্পা প্রকাশনী"থেকে প্রকাশিত হয়।
এই বইটি পাঠকের হাতে তুলে দিতে পেরে আমি ধন্য। বইটি পাঠক কর্তৃক সমাদৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে। একজন নবীন লেখিকা হিসেবে এই আশা ব্যক্ত করি। বইটিতে রয়েছে একটি শিক্ষনীয় বিষয় যা বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আলোকিত করবে এটা আমার দৃঢ় বিশ্বাস ।





