Thursday, 3 September 2026
শিরোনাম
ফিচার

ফ্রিজে মাংস কতদিন পর্যন্ত ভালো থাকে?

admin • 08 Jun 2024, 06:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফ্রিজে মাংস কতদিন পর্যন্ত ভালো থাকে?

নির্দিষ্ট সময়ের পর মাংস ফ্রিজে সংরক্ষণ করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আমেরিকান সরকারি ওয়েবসাইট 'ফুট সেফটি'র তথ্য মতে, কোন মাংস কয়দিন পর্যন্ত সংরক্ষণ নিরাপদ। জেনে নিন...

মুরগির মাংস: কাঁচা মুরগির মাংস এক থেকে দুই দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রাখতে পারবেন। ডিপ ফ্রিজে রাখলে ৬মাস পর্যন্ত ভালো থাকবে। আর আস্ত মুরগী রাখলে এক বছর পর্যন্ত ভালো থাকবে। রান্না করা মাংসের ক্ষেত্রে নরমাল ফ্রিজে কয়েকদিন এবং ফ্রিজারে ২ থেকে ৬ মাস পর্যন্ত রাখতে পারবেন। তবে অবশ্যই মুখ বন্ধ পাত্রে রাখতে হবে।

গরু বা খাসির মাংস: ফ্রিজে ৩ থেকে ৫ দিন পর্যন্ত ভালো থাকে রেড মিট। ফ্রিজারে রাখলে ১ বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। রান্না করা মাংস ৩ থেকে ৫ দিন ফ্রিজে এবং ৬ মাস পর্যন্ত ফ্রিজারে রাখা নিরাপদ।

মাংসের কিমা: কিমা করা মাংস ফ্রিজারে ৪ মাসের বেশি রাখবেন না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।