Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

ফ্রান্স-মরক্কোর ফাইনালে ওঠার লড়াই, পরিসংখ্যান কী বলছে?

admin • 14 Dec 2022, 05:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফ্রান্স-মরক্কোর ফাইনালে ওঠার লড়াই, পরিসংখ্যান কী বলছে?

ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে ক্রোয়েশিয়া ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। তবে এখনও নিশ্চিত হয়নি, ফাইনালে কারা হচ্ছে লে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ। 

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। এই দুই দলের লড়াই থেকেই জানা যাবে, ফাইনালে কারা হচ্ছে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ।

দ্বিতীয় সেমিফাইনালে কোনো শঙ্কা ছাড়াই ফেবারিট ফ্রান্স। দাপট দেখিয়ে শেষ চারে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর মরুর বুকে প্রথম বিশ্বকাপে বড় চমকের নাম আফ্রিকান দেশ মরক্কো। 

পরিসংখ্যান এগিয়ে আছে ফ্রান্স। দুই দলের পাঁচ বারের দেখায় প্রতিবারই অপরাজিত ফরাসিরা। এমবাপ্পেরা জিতেছে তিনবার আর ড্র হয়েছে দুই ম্যাচে। কিন্তু বিশ্বমঞ্চে এবারই প্রথমবারের মতো দেখা হচ্ছে এই দুই দলের।

মরক্কোর ১৯৭০ সালে প্রথমবারের মতো বিশ্ব আসরে অভিষেক হয়। আর ১৯৮৬ সালে প্রথমবারের মতো নকআউট নিশ্চিত করেছিল দ্য অ্যাটলাস লায়ন্সরা। আর বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস ভেঙে সেমিতে জায়গা করে নিয়েছে আফ্রিকান দেশটি।

ম্যাচের আগে দেখে নিন দুই দলের বেশ কিছু পরিসংখ্যান

* আন্তর্জাতিক ম্যাচে মরক্কোর বিপক্ষে একবারও হারেনি ফ্রান্স। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৭ সালে। প্যারিসে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

* ষাট, সত্তর ও আশির দশকে আনঅফিসিয়াল ম্যাচও খেলেছিল ফ্রান্স ও মরক্কো। প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা।

* বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিরুদ্ধে খেলেছে। সেখানে তিনটি ম্যাচ জিতেছে ফ্রান্স। দুটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

* কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন কিলিয়ান এমবাপে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চার গোল করেছিলেন ২৩ বছরের এই স্ট্রাইকার। এবার নিজের সেই রেকর্ড ছাপিয়ে গেছেন। কাপ যুদ্ধের মঞ্চে ১২ ম্যাচ খেলে এমবাপের মোট গোল ৯টি।

* মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে প্রথমবার নকআউটে গিয়েছিল মেক্সিকোতে আয়োজিত ১৯৮৬ সালের বিশ্বকাপে। তবে এই প্রথমবার আফ্রিকার দল হিসেবে সেমিফাইনাল খেলতে নামবে আশরাফ হাকিমি-ইয়াসিন বোনোরা।

* কোনো দলকে বিশ্বকাপের নকআউট পর্বে তোলা প্রথম আরব কোচ হলেন ওয়ালিদ রেগরাগুইয়। গত সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে অপরাজিত উত্তর আফ্রিকার এই দল।

* ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুযোগ পেয়েছিল ফ্রান্স। এই কাপ যুদ্ধের মঞ্চে মোট ১৬ বার খেলছে দুইবার শিরোপা জেতা দলটি।

* ১৯৯৮ সালের পর ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। টানা দু'বার বিশ্বকাপ জেতার হাতছানি ফ্রান্সের সামনে রয়েছে। এর আগে ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) পরপর দু'বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতারে দিদিয়ের দেশমের দল কাপ জিতলে, ইতালি ও ব্রাজিলের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন এমবাপ্পেরা।

* মরক্কোর জালে এখনও পর্যন্ত কোনও প্রতিপক্ষ বল পাঠাতে পারেনি। চলতি প্রতিযোগিতায় মরক্কো একমাত্র গোল হজম করেছিল কানাডার বিপক্ষে, সেই গোলটি ছিল আত্মঘাতী। ওই ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল মরক্কো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।