Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ফুল ও মিষ্টিতে নবাগত শিক্ষার্থীদের বরণ করলো জাবি'র সালাম-বরকত হল সংসদ ও প্রশাসন

Sohag Shah • 20 Sep 2025, 11:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফুল ও মিষ্টিতে নবাগত শিক্ষার্থীদের বরণ করলো জাবি'র সালাম-বরকত হল সংসদ ও প্রশাসন

উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শহীদ সালাম বরকত হল সংসদ ও হল প্রশাসন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে হল প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের নবাগত ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিতে সালাম বরকত হল সংসদের সদস্যরা এবং হল প্রশাসন পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। হলে প্রবেশের সময় তাদের হাতে একটি করে ফুল দেওয়া হয় এবং মিষ্টি খাওয়ানো হয়।

এদিকে নবাগত এসব শিক্ষার্থীদের মধ্যে নতুন আবাসিক হলে উঠা এবং বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথম বর্ষ থেকেই একটি করে আবাসিক আসন পেয়ে তাদের মাঝে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

হল সংসদের সাধারণ সম্পাদক মাসুদ রানা (মিষ্টু) বলেন, "সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের যে শপথ আমরা নিয়েছিলাম, তারই অংশ হিসেবে নতুন ব্যাচকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছি। নবীন শিক্ষার্থীদের জন্য সিটের ব্যবস্থা করতে পারা আমাদের বড় প্রাপ্তি ইনশাআল্লাহ শিক্ষার্থী বান্ধব যেকোনো কাজ আমরা আরও করবো।"

হল সংসদের সহ-সভাপতি মারুফ হোসেন বলেন, "নব নির্বাচিত শহীদ সালাম বরকত হল সংসদের প্রথম চ্যালেঞ্জ ছিল ৫৪তম আবর্তনের নবাগত শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে আমরা আন্তরিকভাবে তাদের বরণ করতে পেরেছি। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিক্ষার্থীর জন্য সফলভাবে একটি করে সিঙ্গেল সিট নিশ্চিত করা সম্ভব হয়েছে। আমাদের প্রথম দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আমরা সবাই আনন্দিত।"

এ সময় উপস্থিত শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম বলেন, আমাদের হলে ৫৪ ব্যাচের ৫৭ জন শিক্ষার্থীকে এলোটমেন্ট দেওয়া হয়েছে। আমরা তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেই। আমাদের হলে হল সংসদের প্রতিনিধিরা সহ আমরা হলের দায়িত্বরত সকলে মিলে নবাগত ৫৪ ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত সিট নিশ্চিত করি।

আমাদের শহীদ সালাম বরকত হলে কোনো সিট সংকট নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি এবং আমাদের হলে সিট বরাদ্দ পাওয়া সকল শিক্ষার্থীদের নিজেদের আবাসন সিট নিশ্চিত করি।

তিনি আরও বলেন, আমরা আমাদের নবীন শিক্ষার্থীদের বলেছি, তারা যেকোনো সমস্যায় আমাদের হল অফিসে এসে যোগাযোগ করবে। তাদের কোনো শিক্ষার্থী কোনোরকম র‍্যাগ বা উদ্ধ্যত আচরণ দেখালে আমাদের সাথে যোগাযোগ করতে বলেছি এবং আমরা এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এটা তাদের নিশ্চিত করেছি। আশা করছি, আমাদের হলে এমন কোনো সমস্যা হবে না এবং নবীন শিক্ষার্থীদের কোনোরকম সমস্যা হবে না।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।