Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত?

admin • 11 Aug 2023, 07:54 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত?

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তিন বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো সুশান্তের স্মৃতি ভক্তদের হৃদয়ে তাজা।

এখনও সুশান্তের অনেক অদেখা ভিডিও এবং ছবি শেয়ার করেন অনেকে। কিন্তু সম্প্রতি অভিনেতার মতো একই রকম চেহারা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

এই ব্যক্তিকে দেখে নেটিজেনরা বিভ্রান্ত হয়ে বলছেন, তাদের প্রিয় নায়ক ফিরে এসেছেন।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবরে জানানো হয়, সুশান্তের মতো দেখতে মানুষটির নাম ডনিম আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় তার দেখা মিলেছে।

ডনিমের চেহারা থেকে শুরু করে তার স্টাইল এবং তার ব্যক্তিত্ব সুশান্তের মতোই। এতটাও যে কারও সঙ্গে মুখের মিল হতে পারে, তা ভেবেই সকলে অবাক হচ্ছেন।

সুত্র:নিউজ ১৮
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।