Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

ফাইনালের এক টিকিট ১৪ লাখ

admin • 17 Dec 2022, 09:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফাইনালের এক টিকিট ১৪ লাখ

বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনালের লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে আগ্রহের শেষ নেই আর্জেন্টাইন সমর্থকদের।

৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার উৎসবে মাততে চায় তারা। দেশের বিশ্বকাপ জয়ের সাক্ষী হতে ইতিমধ্যেই কাতারে এসেছেন ৩০ হাজার আর্জেন্টাইন সমর্থক। 

কিন্তু সমর্থকরা এসে কী করবেন, ফাইনালের টিকিট তো শেষ। যা টিকেট আছে সেটার দামও আকাশচুম্বী চাওয়া হচ্ছে। এ কারণে দোহায় বিক্ষোভে নেমেছেন আর্জেন্টিনা সমর্থকেরা।

একেক টিকেটের দাম চাওয়া হচ্ছে বাংলাদেশি মুদ্রায় ৭৯ হাজার টাকা। সেই টিকিটের দাম এখন ৪ লাখ ২০ হাজার টাকা। আর সবচেয়ে ব্যয়বহুল টিকিটের দাম ছিল ৬ লাখ ১০ হাজার টাকা। 

এখন সেই টিকিটের দাম চাওয়া হচ্ছে ১৪ লাখ ৬১ হাজার টাকা। অর্থাৎ, ফাইনাল ম্যাচের একটি টিকিটের জন্য দ্বিগুণেরও বেশি দাম দিতে হচ্ছে সমর্থকদের। এর পরেও পাওয়া যাচ্ছে না টিকিট।

প্রায় একমাস ধরেই কাতারে অবস্থান করছে আলবিসেলেস্তে সমর্থকরা। এতেই আর্থিক সমস্যার মধ্যে আছেন অনেকেই। স্বপ্নের ফাইনাল দেখতে টিকিট কেনার অর্থ নেই অনেক সমর্থকের কাছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের হোটেলের সামনে জড়ো হন শ’খানেক সমর্থক। মেসি- ডি মারিয়াদের ম্যাচ দেখতে আরও অফিসিয়াল টিকিট দেওয়ার দাবি জানান তারা।

আন্দোলনকালে সমর্থকরা দাবি জানিয়ে বলেন, ‘আমরা এখানে অনেক আশা নিয়ে এসেছি। আমরা ফেডারেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন আমাদের কিছু তথ্য দিয়ে সাহায্য করেন। অবশ্যই কেউই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে চাইবে না।’

তারা আরও জানান, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অনেকেই নভেম্বর থেকে এখানে অবস্থান করছি। আমাদের কাছে টিকেট কেনার সামর্থ্য নেই। আমরা বিনামূল্যে টিকেট কিনতে চাই না। আমরা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কাছে দাবি জানাব, তারা যেন আমাদের জন্য কিছু টিকিটের ব্যবস্থা করে। আমরা যেন স্টেডিয়ামে যেতে পারি।’ 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।