Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

প্রেমিকের গুলিতে প্রাণ গেল তরুণীর

admin • 29 Jan 2024, 10:32 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রেমিকের গুলিতে প্রাণ গেল তরুণীর

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় এক তরুণীকে (২৬) গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তরুণীর প্রেমিককে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও হত্যার সঠিক কারণ জানা যায়নি।

গতকাল রোববার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে শনিবার পিম্পরি চিঞ্চওয়াড়ের হিনজাওয়াদি এলাকার একটি লজে এই ঘটনা ঘটে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় মুম্বাই থেকে রিষব নিগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়ই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

ভুক্তভোগী তরুণী হিঞ্জাওয়াড়িতে একটি আইটি ফার্মে কাজ করতেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি ইউপিতে থাকতেন।

ওই অঞ্চলের উপপুলিশ কমিশনার বাপু বাঙ্গার বলেন, অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। পুনের হিঞ্জাওয়াড়িতে একটি লজে ওই তরুণীকে ডেকেছিলেন। শনিবার রাতে তরুণীকে গুলি করে পালিয়ে যান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্তকে শনাক্ত করার পর মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্তের জন্য অভিযুক্তকে পুনে আনা হচ্ছে।

বাপু বাঙ্গার আরও বলেন, হত্যার সঠিক কারণ জানা যায়নি। হিঞ্জাওয়াদি থানায় একটি মামলা করা হয়েছে। এ নিয়ে আরও তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।