Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক

admin • 15 Jan 2024, 03:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক

ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না করা যায়। আকাশের চাঁদ ধরে নিয়ে আসা গেলে হয়তো সেটাও করার চেষ্টা করা হতো। সম্প্রতি ভারতের পাঞ্জাবে প্রেমিকার জন্য তার প্রেমিক এমন এক ঘটনা ঘটেছে , সামাজিক যোগাযোগমাধ্যমে যা প্রকাশ হতেই তৈরি হয়েছে ব্যাপক হাস্যরসের।

 

লিপস্টিক, চুড়ি, টিপ পরে মেয়েদের ছদ্মবেশ নিয়েছিলেন এক যুবক। এমনকি, ভুয়া পরিচয়কে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টায় নকল আইডি কার্ডও তৈরি করেছিলেন তিনি। সব সাজিয়ে গুছিয়ে গিয়েছিলেন প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে। কিন্তু দুর্ভাগ্য, পরীক্ষকদের হাতে ধরা পড়ে যান তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, গেলো ৭ জানুয়ারি কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মীদের একটি পরীক্ষা নিয়েছিল বাবা ফরিদ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস। ওই লিখিত পরীক্ষায় প্রেমিকা পরমজিত কৌরের হয়ে অংশ নিতে গিয়েছিলেন প্রেমিক আংরেজ সিং।

 

এর জন্য ভুয়া ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে নিয়ে গিয়েছিলেন তিনি। কপালে টিপ, হাতে লাল চুড়ি, পরনে মেয়েদের পোশাক- মেয়ে সাজার চেষ্টায় কোনো কমতি রাখেননি ওই যুবক।

 

আপাতদৃষ্টিতে, তার পরিকল্পনা নিশ্ছিদ্রই মনে হচ্ছিল। কিন্তু এতে বাগড়া দেয় আঙুলের ছাপ। বায়োমেট্রিক ডিভাইসে আঙুলের ছাপ দিতেই ধরা পড়ে যায়, তিনি আসল পরীক্ষার্থী নন।

 

এমন পরিস্থিতিতে ব্যাপক হাস্যরস তৈরি হয় পরীক্ষার হলে। শেষ পর্যন্ত, অভিযুক্ত আংরেজ সিংকে পুলিশে হস্তান্তর করা হয়। আর তার প্রেমিকা পরমজিতের পরীক্ষার আবেদন বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।