আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মাঠে রয়েছেন অনেক আলোচিত ও তারকা প্রার্থী। তার মধ্যে পাবনা ২ (সুজানগর-আমিনপুর) আসনে নির্বাচন করছেন নব্বই দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। ভোটারদের নানা ধরনের গান শুনিয়ে আলোচনায় ছিলেন ডলি সায়ন্তনী।
কিন্তু হঠাৎ করেই ভোটের আগেরদিন জানা গেল, ভোট দিতে পারবেন না এই কণ্ঠশিল্পী। ঢাকার ভোটার হওয়ায় নিজের সংসদীয় আসনে তিনি ভোট দিতে পারছেন না।
এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, আমি পাবনা-২ আসনে নির্বাচন করছি৷ কিন্তু আমি ভোটার হয়েছি ঢাকা থেকে। এ কারণে আমি ভোট দিতে পারছি না।
ডলি সায়ন্তনী বলেন, 'ভোট না দিতে পারলেও কেন্দ্রে কেন্দ্রে নিজের ভক্তদের পাশে থাকার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত থাকবো আমি।'





