Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

প্রার্থিতা ফিরে পেলেন ডলি সায়ন্তনী

admin • 10 Dec 2023, 04:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রার্থিতা ফিরে পেলেন ডলি সায়ন্তনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

   

প্রার্থিতা ফিরে পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় ডলি সায়ন্তনী গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ আমি রায় পেয়েছি আমি খুবই আনন্দিত। আমার এলাকাবাসীর কাছে দোয়া চাচ্ছি, আজকেই তাদের কাছে যাব, তারা আমার জন্য অপেক্ষা করছে। আমিও খুব অধীর হয়ে আছি তাদের কাছে যাওয়ার জন্য।

   

ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

   

পরে গত বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গনের ২ নম্বর অস্থায়ী বুথে রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেন তিনি।

   

অবশ্য মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য এর আগেই ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।