Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

প্রায়ই স্কুলের জুতা চুরি, ক্যামেরায় ধরা বেজি

admin • 06 Dec 2024, 08:40 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রায়ই স্কুলের জুতা চুরি, ক্যামেরায় ধরা বেজি

শিশুদের একটি কিন্ডারগার্টেন থেকে প্রায় প্রতিদিনই জুতা চুরি হয়। নিরুপায় হয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশের শরণাপন্ন হয়। পরে নিরাপত্তা বাহিনী চোর ধরতে নজরদারি ক্যামেরা বসায়। এতে দেখা যায়, জুতা নিয়ে পালিয়ে যাচ্ছে একটি বেজি।

চলতি মাসের শুরুর দিকে জাপানের প্রশাসনিক অঞ্চল ফুকুওকার কোগায় গোশো কোডোমো-এন কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে।

ক্যামেরা বসানোর পর ১১ নভেম্বর একটি জুতা চুরি হয়। পরে পুলিশ ভিডিও পর্যালোচনা করে। এতে দেখা যায়, দেয়ালের পেছন থেকে একটি বেজি আসে শিশুদের জুতা রাখার স্থানে। সেখানে র্যাক থেকে জুতাগুলো ফ্লোরে ছড়িয়ে ফেলে সে এবং তার মধ্য থেকে একটি জুতা নিয়ে যায়।

ওই স্কুলের কর্মচারী মাইনিচি শিম্বুনকে জানিয়েছেন, আমরা খুব চিন্তিত ছিলাম। এখন স্বস্তি বোধ করছি যে, আমরা জানি ওটি একটি প্রাণী ছিল।

প্রাণি বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত সম্প্রতি ওই প্রাণীটির বাচ্চা হয়েছে। যে কারণে সে বাসা বাঁধতে জুতা ব্যবহার করতে নিচ্ছিল। স্কুল কর্তৃপক্ষ বলছে, চুরি রুখতে জুতার র‍্যাক গুলো জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।