Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

প্রশংসা কুড়াচ্ছে কণ্ঠশিল্পী লুনা আখতারের 'জাদু'

admin • 19 Aug 2025, 03:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রশংসা কুড়াচ্ছে কণ্ঠশিল্পী লুনা আখতারের 'জাদু'

আধুনিক বাংলা গানে নতুন রঙ যোগ করতে এবার শ্রোতাদের জন্য হাজির হয়েছেন প্রবাসী কণ্ঠশিল্পী লুনা আখতার। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘জাদু’, যার কথা ও সুর করেছেন সংগীতশিল্পী দুর্জয় ফেরদৌস। গানটির মেলোডি ও আবেগময় গায়কির সমন্বয় ইতিমধ্যেই শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়াচ্ছে।

 

গানটির কথায় রয়েছে প্রেম ও অনুভূতির স্পর্শ, আর সুরে রয়েছে মায়াবী আবেদন। লুনা আখতারের স্বচ্ছ কণ্ঠ গানটিতে এক অনন্য আবেগ যোগ করেছে, যা শ্রোতাদের হৃদয়ে গেঁথে যাচ্ছে সহজেই।

 

লুনা আখতার বলেন,“‘জাদু’ আমার কাছে খুব বিশেষ একটি গান। এর কথাগুলো মন ছুঁয়ে যায়, আর সুরে রয়েছে এক ভিন্ন মাধুর্য। আমি চেষ্টা করেছি আমার কণ্ঠ দিয়ে সেই অনুভূতিটা শ্রোতাদের কাছে পৌঁছে দিতে।”

 

দুর্জয় ফেরদৌস বলেন, “গানটির কথা ও সুরে আমি ভালোবাসার জাদুকে প্রকাশ করার চেষ্টা করেছি। লুনা আপা তার কণ্ঠে গানটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আশা করি শ্রোতারা গানটিকে ভালোবাসবেন।”

 

প্রকাশের পর থেকেই ইউটিউবে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে গানটি শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। মেলোডি, কথা ও গায়কির এই সুন্দর মিশ্রণ বাংলা গানের নতুন ধারাকে সমৃদ্ধ করবে বলেই মনে করছেন সংগীতপ্রেমীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।