Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দল

admin • 04 Dec 2023, 08:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকে বসেন জোটের নেতারা।

   

এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

   

জানা গেছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে হতে পারে।

   

জোটের শরিকরা কয়টি আসনে প্রার্থী দিতে পারেন সেই বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।