Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রেনে ভাঙ্গায় যাবেন যে ১১ জন

admin • 10 Oct 2023, 09:38 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রেনে ভাঙ্গায় যাবেন যে ১১ জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজ। মঙ্গলবার (১০ অক্টোবর) তিনি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আসবেন।

প্রধানমন্ত্রীর এই ট্রেন সফরে সঙ্গী হবেন ফরিদপুরের ১১ পেশার ১১ জন ব্যক্তি। যাদের মধ্যে গার্মেন্টসকর্মী, হকার, বাসচালক, সবজি বিক্রেতা, ছাত্রী, নারী উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা সবাই ফরিদপুরের স্থায়ী বাসিন্দা। তারা ঢাকা থেকে প্রধানমন্ত্রীর বহরে যুক্ত হয়ে মাওয়া থেকে ট্রেনে ভাঙ্গায় আসবেন।

প্রধানমন্ত্রীর এই ১১ সফরসঙ্গীরা হলেন- মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আমিনুর রহমান, সবজি বিক্রেতা হেলাল উদ্দিন, গার্মেন্টসকর্মী রেখা বেগম, হকার রহিম শেখ, বাসচালক সুলতান আহমেদ, খ্রিস্টান মিশনের পালক সাথী চক্রবর্তী, পেঁয়াজ বীজ চাষি ও নারী উদ্যোক্তা সাহিদা বেগম, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী স্বর্ণজিৎ ঘোষ, নুসরাত জাহান এবং মাদরাসা শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।