Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিয়েছেন ডিবি প্রধান হারুন

admin • 30 Sep 2023, 10:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিয়েছেন ডিবি প্রধান হারুন

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তরবারি তুলে দেন ডিবিপ্রধান। মোহাম্মদ হারন অর রশীদ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, অধিকাংশ আইনের বই ইংরেজিতে। ১৯৮৪ সালের পর থেকে আইন বাংলাদেশে প্রণীত হচ্ছে সবই বাংলায়। এর আগে যত আইন আছে সে আইনগুলো ইংরেজিতে। ইংরেজিতে আইন বাংলায় তর্জমা করা কঠিন কাজ নয়। তবে তত সহজও নয়। কারণ আইনের ভাষাগুলো একটু ভিন্ন রকম।

অনুষ্ঠানে হারুন অর রশীদ বলেন, ময়মনসিংহ জেলা ৬টি বিভাগে বিভক্ত হয়েছে। এ ছয়টি জেলাকে নিয়ে বৃহত্তর ময়মনসিংহ রূপান্তর হলেও ইতিহাস, শিল্প, সমৃদ্ধজীবন সংস্কৃতির অবিনাশী প্রেক্ষাপটের ব্যপ্তি এবং বিশালতায় একই সূত্রে গাথা। এ মিলন বন্ধনকে আরও বেগবান করার জন্য বৃহত্তর ময়মনসিংহের স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল।

তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহের অনেক কৃতি সন্তান এখানে উপস্থিত আছেন। আমাদের গর্বের ও অহংকারের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যিনি বৃহত্তর মংমনসিংহের কৃতি সন্তান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।