Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

প্রথমার্ধের শেষ দিকে জিরুদের গোলে এগিয়ে ফ্রান্স

admin • 04 Dec 2022, 09:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রথমার্ধের শেষ দিকে জিরুদের গোলে এগিয়ে ফ্রান্স

প্রথমার্ধের শেষ দিকে জিরুদের গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের ৪৪ মিনিটে এমবাপ্পেকে বল বাড়িয়ে দেন তার সতীর্থ। তিনি বল বাড়িয়ে দেন জিরুদকে। জিরুদ বক্সের ভেতরে বলের নিয়ন্ত্রণ নেন। তার সামনে ছিলেন কেবল পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি। তাকে পরাস্ত করে বাম পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান।

ম্যাচের ৩৮ মিনিটে ফ্রান্সের ডি বক্সের মধ্যে গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল পোলিশরা। এ সময় পিওতর জিলিনস্কির নেওয়া শট ফ্রান্সের রক্ষণভাগের খেলোয়াড় ঠেকিয়ে দেন। এরপর সেটাতে শট নেন জ্যাকুব কামিনস্কি। সেটাও ঠেকিয়ে দেন রক্ষণভাগের খেলোয়াড়রা। নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে রেহাই পায় চ্যাম্পিয়নরা।

৩৫ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন কালিয়ান এমবাপ্পে। এ সময় বামদিক থেকে আক্রমণে উঠে কোণাকুনি শট নেন। কিন্তু তার নেওয়া শট কর্নারের বিনিময়ে সেভ করেন পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি।

৩৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন পোল্যান্ডের ম্যাটি ক্যাশ। কিন্তু তার নেওয়া শট বাম পাশ দিয়ে বাইরে চলে যায়। ২৯ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল ফ্রান্স। এ সময় আক্রমণে ওঠে তারা। ডানদিক থেকে ওসমানে দেম্বেলে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে ছিলেন জিরুদ। গোলরক্ষক ছিলেন কিছুটা সামনে। ফাঁকা পোস্টে বল জড়াতে ব্যর্থ হন তিনি। ডাইভ দিয়ে চেষ্টা করেও জালে জড়াতে পারেননি। বল পোস্ট ঘেষে বাইরে চলে যায়।

২১ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিলেন পোল্যান্ডের রবার্ত লেভানডোফস্কি। তার নেওয়া শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ১৭ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিলেন ফ্রান্সের ওসমানে দেম্বেলে। ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ধরে ফেলেন পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি।

ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার পায় ফ্রান্স। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন আঁতোয়ান গ্রিজম্যান। তার নেওয়া হেড ডানদিক দিয়ে মিস হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।