Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

প্রথমার্ধে গোলের দেখা পেল না ডেনমার্ক-তিউনিসিয়া

admin • 22 Nov 2022, 08:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রথমার্ধে গোলের দেখা পেল না ডেনমার্ক-তিউনিসিয়া

গোলশূন্য ড্রয়ে শেষ হল ডেনমার্ক-তিউনিসিয়া ম্যাচের প্রথমার্ধ। এবার অফসাইডে তিউনিশিয়ার প্রথম গোল বাতিল। ম্যাচের ২৩ মিনিটে সিলমানে বল জালে জড়ান ড্যানিশদের জালে।

 

সঙ্গে সঙ্গে রেফারি অফসআইডের সংকেত দেয়। গোল পেয়েও লাভ হলো না তিউনিশিয়ানদের। এর আগে সৈ আরবের বিপক্ষে আর্জেন্টিনার ৩টি গোল অফসাইডে বাতিল হয়। মোট অফসাইড হয় ৮টি।

 

প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি কোনো দল। তবে ডেনমার্ক ও তিউনিশিয়া আক্রমণের পর আক্রমণ করে গেছে। ২৩ মিনিটে একটি গোল বাতিল হয়। অফসাইড না হলে এগিয়ে যেতে পারতো দলটি। তবে ভাগ্য সহায় হয়নি। দুই দলই বেশ কিছু সুযোগ নষ্ট করেছে। গোলরক্ষকদ্বয় ছিলেন দুর্দান্ত। বিশেষ করে ড্যানিশ গোলরক্ষক।

 

একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন তিনি। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে ড্যানিশরা এগিয়ে থাকলেও তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। ৬১ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। আক্রমণে এগিয়ে ছিল তিউনিশিয়া। ৮ টি শট নেয় তারা, অন্যদিকে ডেনমার্ক নেয় মাত্র ৩টি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।