Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

প্রতিবছর রোজায় কেন ইফতার করেন মিম?

admin • 25 Mar 2023, 02:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রতিবছর রোজায় কেন ইফতার করেন মিম?

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সনাতন ধর্মাবলম্বী হয়েও প্রতিবছর রোজায় ইফতার করেন। এবারও দেখা গেছে সেই চিত্র। অন্তর্জালে সেই ছবি শেয়ার করে নায়িকা ক্যাপশন জুড়েছেন, প্রথম রমজান উষ্ণ ও শান্তিতে কাটল।

 

প্রতিবছর রোজায় কেন ইফতার করেন মিম? এমন প্রশ্নের উত্তরে মিমের উত্তর, ‘রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে। পরিবারের সবার একসঙ্গে বসে ইফতারের এই মুহূর্ত একেবারে অন্য রকম ভালো লাগার। তা ছাড়া আমাদের বাসায় কাজে সহযোগিতা করেন যাঁরা, তাদের মধ্যে মুসলিম ধর্মেরও আছে।

 

আমার বাবা সাহ্‌রির সব আয়োজন করে তারপর ঘুমান। মাঝেমধ্যে আমরাও তাঁদের সঙ্গে সাহ্‌রি করি। আমার ভালো লাগে। আমি মনে করি, এ ধরনের ছোট ছোট বিষয় সবাইকে সম্প্রীতির বার্তা দিতে পারে।’

 

এবারের ইফতার প্রসঙ্গে মিম জানিয়েছেন, ‘আমার একজন আত্মীয়র বাড়িতে ইফতারের দাওয়াত ছিল। যাঁদের বাড়িতে গতকাল আমাদের সবার দাওয়াত ছিল, বিনোদন অঙ্গনে কাজ শুরুর সময় থেকে তাঁদের সঙ্গে আমার সম্পর্ক। ইফতার ও সাহ্‌রিতে তাঁদের বাসায় দাওয়াত থাকে। এবারও প্রথম রোজায় দাওয়াত দিয়েছেন, আমরাও মিস করতে চাইনি। দারুণ সময় কেটেছে আমার।’

 

ইফতার করার মুহূর্তে পোস্ট করা স্থিরচিত্রে মা–বাবার সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।