Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

প্যারিস অলিম্পিকে দৌড়াবেন দ্রুততম মানব ইমরানুর

admin • 01 Jul 2024, 07:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্যারিস অলিম্পিকে দৌড়াবেন দ্রুততম মানব ইমরানুর

বাংলাদেশ থেকে তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে দ্রুততম মানব ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, শুটার রবিউল ইসলাম ওয়াইল্ড কার্ড ও আর্চার সাগর ইসলাম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক গেমস।

বাংলাদশে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আব্দুর রকিব মন্টু বলেন, ‘ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে অংশগ্রহণ করবেন।’

অলিম্পিকে সাঁতার ও অ্যাথলেটিকস এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড বৈশ্বিক ফেডারেশন দিয়ে থাকে। বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিকস ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম আগেই বাছাই করে।

উল্লেখ্য, ইংল্যান্ড থেকে সরাসরি প্যারিসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ইমরানুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।