Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পেনশনের টাকা হাতিয়ে নিতে স্বামী গায়ে আগুন দিলেন স্ত্রী

admin • 10 Dec 2023, 04:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পেনশনের টাকা হাতিয়ে নিতে স্বামী গায়ে আগুন দিলেন স্ত্রী

স্বামীর উপর নির্যাতনের চরম রূপ দেখালেন স্ত্রী। স্বামীর পেনশনের টাকা হাতানোর জন্য তাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ওই মহিলার বিরুদ্ধে। বেশ কিছু দিন ধরেই ৬১ বছরের ওই ব্যক্তির উপর অত্যাচার চালাচ্ছিল স্ত্রী।

 

সম্প্রতি পেনশনের টাকা হাতানোর জন্য তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থাণেতে।

 

পুলিশ জানায়, পেনশনের টাকা নিয়ে প্রায়ই স্বামীর সঙ্গেই প্রায়ই অশান্তি করতেন মহিলা। জোর করে টাকা কেড়ে নেয়া হত বলেও পুলিশকে ওই ব্যক্তি জানিয়েছেন। এই ঘটনায় মহিলাকে সাহায্য করতেন তার কন্যারই দুই বন্ধু।

 

ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, প্রায় প্রতি দিনই দুই যুবক তাদের বাড়িতে আসতেন। দীর্ঘ ক্ষণ সময় কাটাতেন। বিষয়টি নিয়ে আপত্তি জানানোয় প্রথমে স্ত্রী তাকে হুমকি দিয়েছিলেন। কিন্তু তার পরেও আপত্তি জানানোয়, দুই যুবক তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

 

ঘটনার তদন্তকারী এক পুলিশ অফিসার জানান, গেলো ৮ ডিসেম্বর রাতে পেনশনের টাকা নিয়ে অশান্তি চরমে ওঠে। সেই সময় দুই যুবককে ডেকে পাঠান তার স্ত্রী। ওই দুই যুবক এসে প্রথমে তাকে মারধর করেন। তার পর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুই যুবক পালিয়ে যান।

 

প্রতিবেশীরাই আগুন নেভাতে সাহায্য করেন। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ব্যক্তির স্ত্রী এবং তার সহযোগী দুই যুবক পলাতক। আহত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।