Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

admin • 16 Nov 2022, 11:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের আরেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। তার নাম মো. আলী হোসেন ফকির। তিনি খুলনা এপিবিএনের (তৃতীয়) অধিনায়ক ছিলেন। বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য মো. আলী হোসেন ফকির বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত রয়েছেন।

 

বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

 

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আলী হোসেন ফকিরকে জনস্বার্থে চাকরি হতে অব্যাহতি দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

সবশেষ গত ৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত উৎপল দত্ত নামে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় সরকার। বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন তিনি।

 

এর আগে ৩১ অক্টোবর পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন—ট্যুরিস্ট পু্লিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।