Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পুলিশকে উন্নত দেশের উপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে : আইজিপি

admin • 14 Aug 2022, 06:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পুলিশকে উন্নত দেশের উপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে : আইজিপি
বাংলাদেশ পুলিশকে ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তুলতে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মিরর অফ বাংলাদেশকে এসব পরিকল্পনার কথা জানান।   আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ পুলিশ দেশের মানুষকে সেবা দিতে বদ্ধপরিকর। আমরা প্রতিনিয়ত এ সংগঠনের মানোন্নয়নের জন্য কাজ করছি। পুলিশ সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে সবচেয়ে মেধাবীদের নির্বাচন করা হচ্ছে। আমরা দীর্ঘ ৪০ বছর পর কনস্টেবল, সাবইন্সপেক্টর ও সার্জেন্ট পদের নিয়োগ বিধি সংশোধন করেছি।   আমরা মনে করি, পুলিশের চাকরি শুধু চাকরি নয়, সেবা। এ জন্য আমাদের এবারের ট্যাগ লাইন হলো চাকরি নয়, সেবা। আমরা চাই পুলিশ বৈষম্যহীনভাবে দেশের মানুষকে সেবা দেবে।   তিনি আরো বলেন, "বাংলাদেশ পুলিশকে ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তুলতে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জঙ্গি ও মাদকের প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সেই শূন্য সহিষ্ণুতার নীতি বাস্তবায়নে কাজ করছি। যখনই আমাদের দেশে জঙ্গিবাদ হানা দিয়েছে তখনই জনগণকে সাথে নিয়ে আমরা তা দমন করেছে পুলিশ।   পুলিশপ্রধান বলেন, বাংলাদেশ থেকে অবৈধ অস্ত্র সম্পূর্ণ নির্মূল করতে আমরা কাজ করছি। এদিকে ভয়াবহ মাদক নির্মূলে জনগণকে এগিয়ে আসতে হবে। বর্তমান দেশের মানুষকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কাজ করতে হবে।   যুবসমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দেশ মাদক উৎপাদন করে না। কিন্তু আমরা কেন মাদকের শিকার হব? যুবসমাজকে তা উপলব্ধি করতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ যুব সমাজকে হাতছানি দিচ্ছে। আমাদেরকে অবশ্যই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।